যুদ্ধের সময় মানুষ বাঁচানোর আইন এল Red Cross আর Geneva Convention থেকে, আর সব সময়ের মানবাধিকার এল UDHR, দুই Covenant আর CEDAW থেকে।
Solferino থেকে Red Cross
১৮৫৯ সালে Solferino-র যুদ্ধে হাজার হাজার আহত soldier দেখে Henry Dunant সেবা জোগাড় করেন। ১৮৬৩ সালে Geneva-তে জন্ম নেয় ICRC, আর ১৮৬৪ সালে প্রথম Geneva Convention, যার চিহ্ন Switzerland-এর পতাকার রং উল্টে সাদা জমিনে লাল cross।

চার Geneva Convention: যুদ্ধের আইন
১৯৪৯ সালের চার Convention রক্ষা করে স্থলের আহত soldier, সাগরের আহত ও জাহাজডুবির মানুষ, যুদ্ধবন্দি আর civilian-কে। Common Article 3 দেশের ভেতরের civil war-এও খাটে। এই আইনের নাম International Humanitarian Law।

UDHR ঘোষণা, আইন নয়
১০ ডিসেম্বর ১৯৪৮, Paris-এ General Assembly UDHR গ্রহণ করে: ৪৮ পক্ষে, বিপক্ষে কেউ না, ৮টি দেশ বিরত। ঘোষণা নিজে বাধ্যতামূলক নয়; বাধ্যতামূলক হলো ১৯৬৬ সালের দুই Covenant, ICCPR আর ICESCR।

CEDAW আর বাংলাদেশ
CEDAW (১৯৭৯) নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে প্রথম বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তি। বাংলাদেশ ৬ নভেম্বর ১৯৮৪ চারটি ধারায় reservation রেখে যোগ দেয়, ১৯৯৭ সালে দুটি তুলে নেয়।
মানবতাবিরোধী অপরাধ
Rome Statute-এর Article 7: civilian-দের ওপর ব্যাপক বা পরিকল্পিত আক্রমণের অংশ হিসেবে জেনেশুনে করা খুন, দাসত্ব, উচ্ছেদ, নির্যাতন, apartheid ইত্যাদি।
মনে রাখো
- Red Cross (ICRC) প্রতিষ্ঠা: ১৮৬৩, সদর দপ্তর Geneva
- প্রথম Geneva Convention: ১৮৬৪; Red Cross-এর নোবেল: Dunant ১৯০১ (প্রথম)
- Geneva Convention চারটি (১৯৪৯): যুদ্ধের আইন, মানে যুদ্ধচুক্তি
- UDHR: ১০ ডিসেম্বর ১৯৪৮, Paris; ৪৮–০–৮; চেয়ার Eleanor Roosevelt
- মানবাধিকারের বাধ্যতামূলক চুক্তি: ১৯৬৬ (ICCPR, ICESCR)
- OHCHR ১৯৯৩; Human Rights Council ২০০৬, Geneva, ৪৭ সদস্য
- CEDAW: ১৯৭৯ (কার্যকর ১৯৮১)
- বাংলাদেশ CEDAW-তে: ৬ নভেম্বর ১৯৮৪; ১৯৯৭ সালে ১৩(ক) আর ১৬.১(চ) তুলে নেয়, থাকে ২ আর ১৬.১(গ)
- "Women's rights are human rights": Beijing ১৯৯৫, CEDAW-এর slogan নয়
- Crimes against humanity: Rome Statute, Article 7